দুই দিনেই ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের।
ডারউইনের বাংলাদেশ আর ম্যাকাইয়ের বাংলাদেশ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ।
অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল যে দলটি, ম্যাকাইতে নেমে যেন তারা ২৩ বছর আগের দুঃসহ স্মৃতি ফেরাল।
দুই দিনে হারিয়ে দেব, এক দিনে হারিয়ে দেব—অস্ট্রেলিয়ায় খেলতে এসে এ রকম হুমকি আগেও পেয়েছে বাংলাদেশ দল। পেয়েছিল এবারও।
ডারউইনের প্রথম টেস্টে উল্টো বাংলাদেশই জিতে যায় চতুর্থ দিন শেষ হওয়ার আগে। কিন্তু নতুন টেস্ট ভেন্যু ম্যাকাইয়ে অস্ট্রেলিয়া আর ছাড়ল না বাংলাদেশকে।


