এ বছর বিপিএল আয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। টুর্নামেন্ট আয়োজনের জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় নেই বলেই তার এমন সিদ্ধান্ত।
সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।
মিরপুরে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে গেম ডেভেলপমেন্ট ট্রফির আনুষ্ঠানিক ঘোষণা দিতে এসে বিপিএল নিয়েও কথা বলেন তিনি।
এ বছর বিপিএল করার জন্য বোর্ডের হাতে যথেষ্ট সময় আছে কি না?_ এমন প্রশ্ন করা হলে এর উত্তরে তামিম বলেন:
‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হবে না।’
