ম্যাকাই টেস্ট শুরু হবে ২২ আগস্ট থেকে। ডারউইন টেস্টের পর বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহের মাত্রা বেশ বেড়েছে।
সে জন্যই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
ডারউইন টেস্ট জিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে কী একটা হতাশাই না দিয়েছে বাংলাদেশ! ৯ উইকেটে বাংলাদেশের সে জয়ের অনেক রকম প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়া জাতীয় দলের তীব্র সমালোচনা চলছে। ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড।
বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে। ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

