নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা
নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টই হবে টি–টুয়েন্টি সংস্করণের।
অধিনায়ক নিগার সুলতানার দল থেকে বাদ পড়েছেন তাজ নেহার।
সর্বশেষ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা নিজের একমাত্র ম্যাচে ১২ বলে করেছিলেন ১ রান।
তাজ নেহারের জায়গায় সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা।
১৬টি ওয়ানডে খেলার পর গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক হয়েছে তার। এই সংস্করণে এটিই শারমিনের একমাত্র ম্যাচ।
