খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২০শে জুন ২০২৬

৭ রানে হেরে সিরিজও হাত ছাড়া হল বাংলাদেশের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

৭ রানে ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতল অজিরা। এর আগে একবার খেলা দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল তারা।

চলমান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেষ ৩ বলে ১৯ রানের সমীকরণ দাঁড়িয়েছিল বাংলাদেশের সামনে।

অ্যারন হার্ডির ওয়াইডে তা নেমে আসে ১৮ রানে।
চোটে পড়া লিটন দাসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় প্রথম বলেই ছক্কা মেরে আশা দেখান।
কিন্তু পরের বলে চার মেরে ইনিংসের শেষ বলে তিনি ক্যাচ দেন বাউন্ডারি লাইনের কাছে।

৭ রানে হেরে সিরিজও হাত ছাড়া হল বাংলাদেশের ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy