খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৩১শে আগস্ট ২০২৬

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে জোকোভিচের বিদায়

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার জন্য নিউইয়র্কের কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ।

র‍্যাঙ্কিংয়ের ৪৮ নম্বরে স্থানে থাকা মারিয়ানো নাভোনের কাছে পাঁচ সেটের লড়াইয়ে ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ সেটে হেরেছেন।

গত ২০ বছরের মধ্যে এটি গ্র্যান্ড স্ল্যাম থেকে তার সবচেয়ে দ্রুততম বিদায়।

সর্বশেষ ২০০৬ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন জোকোভিচ। তখন পল গোল্ডস্টাইনের কাছে হেরেছিলেন সার্বিয়ান তারকা।

এরপর টানা ৭৮টি গ্র্যান্ড স্ল্যাম প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছিলেন তিনি। নাভোনের কাছে হার দিয়ে শেষ হলো সেই দীর্ঘ পথচলাও।

নিউইয়র্কে প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াইয়ে জোকোভিচকে অবশ্য শুধু নাভোনের বিপক্ষেই নয়, লড়তে হয়েছে নিজের শরীরের সঙ্গেও।

ম্যাচের একপর্যায়ে কোর্টেই বমি করেছেন তিনি। শেষের দিকে ক্র্যাম্পেও ভুগেছেন।

চিকিৎসকের কাছ থেকে ওষুধ নেওয়ার পাশাপাশি চতুর্থ ও পঞ্চম সেটের মাঝখানে নিচের পিঠে মালিশও নিতে হয়েছে।

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে জোকোভিচের বিদায়
শুরু থেকেই তার শারীরিক সমস্যা স্পষ্ট ছিল।

৩৯ বছর বয়সী জোকোভিচ ম্যাচের শুরুতে অবশ্য ভালোই এগিয়ে গিয়েছিলেন। প্রথম সেটে ৩-০ ও ৪-১ ব্যবধানে এগিয়েও শেষ পর্যন্ত সেটটি হারেন টাইব্রেকারে।

নাভোন ৪-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর জোকোভিচ ৫-৫ সমতায় ফেরেন। কিন্তু এরপর দুটি ভুলে সেটটি হারান সার্বিয়ান।

দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে জোকোভিচ যখন ২-১ সেটে এগিয়ে, তখন মনে হচ্ছিল বিপদ সামলে ফেলেছেন।

বিশেষ করে তৃতীয় সেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সেটটি জেতেন বেশ লড়াই করেই।

চতুর্থ সেটেও নাভোনকে ব্রেক করে ২-১ ব্যবধানে এগিয়ে যান জোকোভিচ। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।

এরপর টানা পাঁচ গেম জিতে সেটটি ৬-২ ব্যবধানে নিজের করে নেন নাভোন। ২-২ সেটে ম্যাচ সমতায় আসার পর চিকিৎসা নিতে হয় জোকোভিচকে।

 

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে জোকোভিচের বিদায়
নিজের আইডলকে হারিয়েছে উচ্ছ্বসিত মারিয়ানো নাভোন।

শেষ সেটে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেন নাভোন।

৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে আর পেছনে তাকাননি ২৫ বছর বয়সী আর্জেন্টাইন। নিজের সার্ভে মাত্র একটি পয়েন্ট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি জেতেন তিনি।

৪ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ের পর স্থানীয় সময় রাত ১২টার কিছু আগে শেষ হয় ম্যাচ।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচের বিপক্ষে এটি ছিল নাভোনের প্রথম ম্যাচ। অথচ প্রতিপক্ষ ছিলেন তার আইডল।

ম্যাচ জিতে তাই আবেগ সামলাতে পারেননি আর্জেন্টাইন। উচ্ছ্বসিত নাভোন বলেন,

‘অবিশ্বাস্য! সত্যি বলতে, এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো। এই অবিশ্বাস্য কোর্ট, সবচেয়ে বড় মঞ্চ…।’

২১ বছর আগে এই ইউএস ওপেনেই গ্র্যান্ড স্ল্যামে নিজের যাত্রা শুরু করেছিলেন জোকোভিচ। সেই একই টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দুই দশক পর।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy