এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন, ক্রীড়া প্রতিমন্ত্রী
এনএসসির পাঁচতলা পুরাতন ভবন ভেঙে সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসম্পন্ন একটি আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এমন ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বাংলাদেশে ক্রীড়া প্রশাসনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবন। ২০০৬ সালে নতুন ভবন হওয়ার আগ পর্যন্ত পুরো পরিষদই ছিল এই ভবনে।
নতুন অট্টালিকা হলেও দাবা, তায়কোয়ান্দো, ভারত্তোলন ফেডারেশনের কার্যালয় রয়েছে পুরাতন ভবনেই।
জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দো খেলা পরিচালিত হয় পুরাতন ভবনের জিমনিসিয়ামে। ক্রীড়াঙ্গনের একমাত্র আর্কাইভ হিসেবে খ্যাত ক্রীড়াজগতও এই ভবনে অবস্থিত।

