মেসিকে দলে নিতে চান ব্রাজিল প্রেসিডেন্ট
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা লিওনেল মেসিকে দলে চায় ব্রাজিল! যেনতেন কেউ নন, চেয়েছেন স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল প্রেসিডেন্ট অবশ্য কথাটা মজা করেই বলেছেন।
মূলত লুলা দা সিলভার কাছে ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয়েছিল।
বিশ্বকাপ ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচটিতে সেলেসাওদের খেলায় বেশ কিছু দুর্বলতা ফুটে উঠেছে।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তুলনামূলকভাবে দারুণ শুরু করেছে।
মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসিয়েছেন।
মোট ৬টি টুর্নামেন্টে ১৬টি গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের খেলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি নজর এখন নেইমারকে ঘিরে।

