খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬

টানা তৃতীয় জয় বার্সার , ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

টানা তৃতীয় জয় দিয়ে এই মৌসুমে নিজেদের দাপটের জানান দিয়ে চলেছে বার্সেলোনা। লামিন ইয়ামালকে নিয়ে কেউ কেউ সংশয়ে পড়েছিলেন।

তাকে ছন্দে ফিরতে না দেখে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল কপালে। তবে হান্সি ফ্লিক বিশ্বাস রেখেছিলেন, তারই মর্যাদা রাখলেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা।

ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরুতে বার্সেলোনাকে বেশ ভড়কে দিয়েছিল রায়ো ভায়েকানো। সের্হিও ক্যামেলোর গোলে ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে গিয়েছিল কাতালান ক্লাবটি।

তারপর ম্যাচে ৫৯ মিনিট ছাড়া পুরো সময়টাই লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার গল্প।

গতকাল রাতে বার্সার ৫–২ গোলের এ জয়ে ২টি করে গোল ইয়ামাল ও রাফিনিয়ার। পিছিয়ে পড়ার পর ১৯ মিনিটে রাফিনিয়া এবং ২১ মিনিটে ইয়ামাল গোল করেন।

চলতি মৌসুমে এটা ইয়ামালের প্রথম গোল।

আর এই গোলেই স্পেনে পেশাদার ফুটবলের ইতিহাসে অফিশিয়াল ক্লাব প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ হিসেবে ৫০তম গোলের দেখা পান বার্সা উইঙ্গার।

টানা তৃতীয় জয় বার্সার , ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy