বিশ্বকাপ ফাইনালের রেফ ক্যামের ফুটেজ প্রকাশ করেছে ফিফা
বিশ্বকাপ ফাইনালের রেফারি ছিলেন স্লাভকো ভিনচিচ। স্লোভেনিয়ান এ রেফারি গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি সবচেয়ে ভালো জায়গা থেকে দেখেছেন।
সে ফাইনাল পরিচালনা করার এক সপ্তাহের মধ্যেই অবসর নেন ভিনচিচ। ফাইনালে বডি ক্যামেরা বা রেফ ক্যাম নিয়ে মাঠে নেমেছিলেন।
আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বকাপ জয়ের সে ম্যাচের এক মাস পূর্তির আগে ভিনচিচের বডি ক্যামেরার ফুটেজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা।
ম্যাচে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখায় ভিনচিচ কতটা সচেষ্ট ছিলেন, তার প্রমাণ মেলে ফুটেজে প্রকাশিত একটি ঘটনায়।

